বাফুফেকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

biren sikdarসম্প্রতি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন এওয়ার্ড নাইট-এ প্রতিশ্রুতিশীল (এসপায়ারিং) বিভাগে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমন সম্মাননা অর্জনে বাফুফেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই অর্জনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।
মূলত ফুটবলের উন্নয়নে বিভিন্নমুখী প্রচেষ্টার ফসল এই পুরস্কার। এএফসি বার্ষিক পুরস্কার বিতরণীতে বাংলাদেশের পক্ষে সেদিন উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তবে এই বিভাগে বাংলাদেশ একা নয়। সঙ্গে ভুটান ও ব্রুনেই দারুসসালামও জিতেছে পুরস্কার।

/আরএম/এফআইআর/