দেশি ‘শাটলারদের’ বিপর্যয়

badmintonআজ থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ কাপ।ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় সকাল ৯টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা প্রথম দিনেই বিপর্যয়ের মুখে পড়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। প্রথম ইনিংসেই বিদায় নিয়েছেন কোর্টে নামা সকল খেলোয়াড়। একমাত্র মোয়জ্জেম হোসেন ভারতের অংকিত মালিকের বিপক্ষে ওয়াক ওভার লাভ করে পরের রাউন্ডে উন্নীত হয়েছেন।
বাংলাদেশের আরিফ হোসেন ভারতের অদিত্য জোশির কাছে, রানা বিশ্বাস সিংগাপুরের জিয়াও হানের কাছে, তুষার রায়ের ভারেতের হারষিত আগারওয়ালের বিপক্ষে, এনামুল হক মালয়েশিয়ার সতীশহারানের বিরুদ্ধে, চাঁদ লাল ভারতের নিরাজ ভাসির কাছে, মোয়জ্জেম ওহিদুল ভারতের অভিষেক ইলেগারের বিপক্ষে, সাইফউদ্দিন থাইল্যান্ডের সংসিট প্রিপাপেকউর বিরুদ্ধে এবং আইমান ইবনে জামান ভারতের চেতন আনন্দের কাছে সরাসরি গেমে হেরে যান।
প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিংঙ্গাপুর, উজবেকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলংকা এবং স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১টি দেশ থেকে ৮৩ পুরুষ খেলোয়াড়, ৫০ নারী খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম. মাহফুজুল আরিফ, ট্রান্সকম বেভারেজ এর নির্বাহী পরিচালক খুরশীদ ইফরান চৌধুরী এবং কিউবি এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এস. ফায়সাল হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবদুল মালেক।  

/এফএএন/