ম্যাচ সেরা হয়ে খুশি নন সৌম্য

Soumyaগত কিছুদিন যাবত টানা ব্যর্থতার পর মঙ্গলবার নিজেকে খুঁজে পেয়েছেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা সৌম্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন বিপিএলও। প্রথম তিন ম্যাচে মাঝারি আকারের ইনিংস খেললেও গত দুই ম্যাচে আউট হয়েছিলেন ৭ ও ৫ রান করে।
মঙ্গলবার সৌম্যর অপরাজিত ৫৮ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে রংপুর। এমন ইনিংস খেলার পর সৌম্য পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ সেরা হয়ে খুশি নন তিনি। কেননা পাওয়ার ক্রিকেট খেলা সৌম্য এদিন খোলসের মধ্যেই আটকে থাকলেন। নীতি বিরোধী ইনিংস খেলছেন ৫৬ বলের।
তাইতো এমন ইনিংসে সন্তুষ্ট হতে পারছেন না নিজেই।  ইনিংস বড় করতে পারছিলেন না খুব কী চাপে পড়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘চাপ দলের পক্ষ থেকে ছিল না, নিজের ভেতর থেকে ছিল। নিজের সেরাটা করতে পারছিলাম না। আজকে (মঙ্গলবার) যেটুকু খেলেছি, হয়ত বা তারা খুশি হলেও আমি খুশি না। আগের ম্যাচগুলি যেভাবে শুরু করেছিলাম, বড় করতে পারলে আমার জন্য ভালো হতো।’
তিনি আরও যোগ করেন, ‘আজকে (মঙ্গলবার) রান একটু কম ছিল। তাই চেষ্টা করছি দ্রুত আউট না হতে। টার্গেট কম ছিল, এজন্যই শট কম খেলেছি। চেয়েছিলাম উইকেটে বেশি সময় থাকতে। আগের ম্যাচগুলোতে একটিতেও ১০ বলের বেশি খেলতে পারিনি। সেজন্য চেয়েছিলাম যতটা সম্ভব খেলতে, ৪০-৫০ বল। ২০০ রানের লক্ষ্যে নিশ্চই এভাবে খেলা যাবে না।’
ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যাড প্যাচ শেষ অব্দি মঙ্গলবার কেটেছে সৌম্যর। তাই কিছুটা নিশ্চিন্ত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। সামনে অনেক ম্যাচ আছে। খেলোয়াড়দের স্বস্তি পাওয়ার সুযোগ নেই। পরের ম্যাচে আরও বেশি চাপ।’

গত কয়েকদিন ধরে নিজের ইনিংসগুলো নিয়ে ভেবেছেন সৌম্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ বলের মধ্যেই আউট হয়ে চলে আসছিলাম বেশ কয়েকটা ম্যাচে। ভাবছিলাম এভাবে আউট কেন হচ্ছি? চেষ্টা করছিলাম যে নিজের ভুলটা বের করার। ওয়ানডেতে ২৫-৩০ করে আউট হয়ে যাচ্ছিলাম, এখানেও সেটা ছিল। মনে হচ্ছিল তাড়াহুড়ো বেশি করছিলাম। ওটা থেকে বের হয়ে আসতে পারলে ভালো হয়।’

/আরআই/এফএএন/