টসে জিতে ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লাকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন আজহার জাহেদি। ৩৯ বলে ২ চার ও ৩ ছয়ে তিনি তার ইনিংস সাজান।
এছাড়া লিটন কুমার দাস ৩১ ও শুভাগত হোম ২১ রান করেন।
ঢাকা ডায়নামাইটসের বোলারদের মধ্যে ইয়াসির আলী ও ফরহাদ রেজা প্রত্যেকে ২টি উইকেট নিয়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান, মোশারফর হোসেন রুবেল ও নাসির হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে সমান ম্যাচ খেলে, সমান জয় নিয়েই নিট রান রেটে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
/আরআই/এফআইআর/