শুরুতে এবাদতের বিদায়

India-Team-Celeb-AP_630_630কলকাতায় ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ইনিংস হার এড়াতে তৃতীয় দিনে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান। তারা পিছিয়ে ৮১ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৭ রানে।

দ্বিতীয় দিন শেষ বলে বিদায় নেন তাইজুল। মাহমুদউল্লাহ রিটায়ার্ড হার্ট হওয়ায় এখনও কোনো সংবাদ মেলেনি তার ফিটনেস নিয়ে। মুশফিকের সঙ্গী হয়ে মাঠে নেমেছিলেন পেসার এবাদত। তাকে দিনের তৃতীয় ওভারেই বিদায় দিয়েছেন উমেশ যাদব। ডান কাঁধ বরাবর ছোঁড়া বাউন্সার ঠিকমতো সামলাতে পারেননি এবাদত। ব্যাটের হ্যান্ডেলে লেগে জমা পড়ে তৃতীয় স্লিপে দাঁড়ানো কোহলির হাতে। 

মুশফিকুর রহিম অবশ্য অপরপ্রান্ত আগলে খেলছেন। ব্যাট করছেন ৫৯ রানে। মাহমুদউল্লাহ নামেননি আজকে দিনের প্রথম উইকেট পতনের পরেও। নেমেছেন আল আমিন হোসেন।