শনিবার চেলসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়ে যান আগুয়েরো। রবিবার তার চোট আক্রান্ত স্থানের স্ক্যানের পর জানা গেছে, বেশ কিছু দিন সাইডলাইনে থাকতে হবে তাকে।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা দিলেন এমন ইঙ্গিত, ‘বেশ কিছু ম্যাচে সে খেলবে না। সেটা কয়েক সপ্তাহ হতে পারে।’
আগুয়েরো কত দিনে ফিরতে পারবেন তার দিনক্ষণ নির্ধারিত করে বলতে পারেননি সিটি কোচ। শুরুতে তিনি নিশ্চিত করে বলতে পারেননি ডার্বি ম্যাচে আগুয়েরোর না থাকা প্রসঙ্গেও, ‘নির্ধারিত করে কিছু বলতে পারছি না। ডার্বিতো দুই সপ্তাহের মধ্যে? আমার মনে হয় না এ সময়ে সে ফিট হতে পারবে। যদি অলৌকিক কিছু হয় তাহলেই তা হয়তো সম্ভব।’ এর পরেই তাকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে ও ডার্বিতে খেলতে পারবে না।’