আমিয়াঁ আসলে বিদ্ধ হয়েছে পিএসজির আক্রমণভাগের ত্রিফলা- কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মাউরো ইকার্দিতে। এদের মাঝে সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন এমবাপ্পে। শুক্রবার ২১তম জন্মদিন পালন করেছেন ফরাসি স্ট্রাইকার। সেই উৎসবের রেশটা ধরে রাখলেন জোড়া গোল করে। ১০ মিনিটে তার গোলে এগিয়ে যায় পিএসজি। নেইমারের দেওয়া থ্রু বল থেকে জাল কাঁপান তিনি।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমারও। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধও দেখেছে এমবাপ্পের দাপট। ৬৫ মিনিটে আবারও গোল করেছেন। তাতে মৌসুমে ১১টি গোল তুলে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ৫ মিনিট পর অবশ্য একটি গোল শোধ দেয় আমিয়াঁ।
তাতেও লাভ হয়নি। ৮৪ মিনিটে আবার পিএসজির হয়ে ব্যবধান বাড়িয়ে নেন ইকার্দি।
দাপুটে জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্টে শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা মার্সেইয়ের সংগ্রহ ৩৮ পয়েন্ট।