দীর্ঘ দিন পর দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। সর্বশেষ ক্রিকেট খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।
২০১৮ সালের অক্টোবরে অবসরের ঘোষণা দেওয়া ব্রাভো গত ওয়ানডে বিশ্বকাপেও রিজার্ভ দলের সদস্য ছিলেন। তবে বলেছিলেন, শুধু টি-টোয়েন্টিই খেলবেন। নতুন করে ডাক পাওয়ায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাও তৈরি হলো।
ডাক পাওয়ার পর ব্রাভোর প্রতিক্রিয়া, ‘সুযোগ পেলে এই অঞ্চলকে টি-টোয়েন্টিতে আবারও প্রতিনিধিত্ব করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। চারপাশে তরুণ প্রতিভা থাকায় আমার মনে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ভক্তদের জন্য রোমাঞ্চকর হবে।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো। ৫২ উইকেট নেওয়ার পাশাপাশি সংগ্রহে আছে ১ হাজার ১৪২ রান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জানুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ দল:
কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোইয়ান ব্রাভো, শেলডন কট্রেল, শিমরন হেটমেয়ার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শেফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।