বিপিএলে সবচেয়ে বেশি শূন্য রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে এনামুল মুক্তি দিলেন ইমরুল কায়েসকে। ইমরুল শূন্য রানে আউট হয়েছেন ১০ বার। এবারের বিপিএলটা খুব ভালো যাচ্ছে না এনামুলের । ১৩ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ৩টিতে। নিয়মিত টপ অর্ডারে ব্যাটিং করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি মোটেও । ১৫.২৩ গড়ে রান করেছেন ১৯৮। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে রুবেল হোসেনের হাতে তালুবন্দি হন এনামুল। মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।
বিপিএলে ৮০ ইনিংসে এনামুলের শূন্য রানের ইনিংস ১১টি, ইমরুলের ৭৮ ইনিংসে ১০টি। এরপর আছেন সাব্বির রহমান। ৭৭ ইনিংসে সাব্বিরের ‘ডাক’ ৯টি।