রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৪১ বছর বয়সী কোবি ব্রায়ান্টের। সঙ্গে নিহত হয়েছেন তার ১৩ বছরের কন্যা জিয়ান্নাও।
ম্যাচের আগেই এসি মিলান জানিয়েছিল, সিরি আ’র সঙ্গে কথা বলে কোবিকে এই ম্যাচে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে তারা। সানসিরোতে কিংবদন্তি তারকাকে শ্রদ্ধা জানাতেই সবাই জড়ো হয়েছিলেন। তাদের স্মরণে ম্যাচ শুরুর আগে বড় স্ক্রিনে দেখানো হয়েছে একটি ভিডিও। সেখানে নিহত কোবি ব্রায়ান্ট, তার কন্যা ও নিহত মোট ৯ জনেরই বিভিন্ন মুহূর্ত স্থান পায়।
এছাড়া গ্যালারির দর্শকেরা কোবি ও তার মেয়ের স্মরণে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল পুরোটা সময়। লেখা ছিল-শান্তিতে থেকো কোবি ও জিয়ানা, আজীবন, একসঙ্গে।
তোরিনোর বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটা ৪-২ গোলে জিতেছে এসি মিলান।