রিয়ালের সামনে ভিয়ারিয়াল

RMA-VIL

গত দুই সপ্তাহে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা হয়েছে গেছে রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ধরাশায়ী হওয়ায় কম গঞ্জনা সহ্য করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে হাস্যকর ভুলে কোপা দেল রে থেকে নিষেধাজ্ঞা।

 

কিন্তু সব সমালোচনার জবাব তারা মাঠেই দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে মালমোকে রীতিমত গোলবন্যায় ভাসিয়েছে দলটি। আজ সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছেন রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে আগামী রবিবার রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

 

বেনজেমার জন্য এই ম্যাচটি আবার ব্যক্তিগত ধাক্কা কাটিয়ে ওঠার উপলক্ষ। জাতীয় দল সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় করিম বেনজেমার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় তাকে বহিষ্কার করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।

সব মিলিয়ে ক্ষোভ ঝরাতে রিয়াল গ্যলাকটিকো যদি জ্বলে ওঠে তবে দুর্দশা অপেক্ষা করছে ভিয়ারিয়ালের জন্য।

 

তবে সব প্রতিযোগিতা মিলে ভিয়ারিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা খারাপ হলেও এ মৌসুমে লা লিগায় বেশ ভালো অবস্থানে তারা। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি। তাই রিয়ালের কঠিন পরীক্ষাও নিয়ে ফেলতে পারে ভিয়ারিয়াল।

লা লিগায় রবিবার আরও মঠে নামছে এইবার-ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো-বিলবাও।

 

/এমআর/