বাদশার জায়গায় সেন্টার ব্যাক হিসেবে খেলবেন অভিজ্ঞ নাসির উদ্দিন চৌধুরী। এছাড়া রক্ষণে থাকছেন রায়হান হাসান, ওয়ালি ফয়সাল, ব্রাজিলিয়ান মেলসন আলভেজসহ অন্যরা।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘বাদশা অসুস্থতার কারণে আজ একাদশে থাকছেন না। পুরো ম্যাচের জন্য সে এখনও ফিট হয়নি। যদি তাকে প্রয়োজন পড়েই, তাহলে কিছু সময়ের জন্য নামানো হতে পারে। এছাড়া বাকি সবাই সুস্থ আছেন। আশা করছি আমরা ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে পারবো।’
অপর দিকে দলের পর্তুগিজ কোচ মারিও লেমস সমর্থকদের সমর্থন চাইছেন এই ম্যাচে, ‘মাঠে দর্শক থাকলে ভালো লাগে। তখন খেলোয়াড়রাও আরও উজ্জ্বীবিত হয়ে খেলতে পারে। আর এটা তো শুধু আবাহনীর ম্যাচ নয়, তারা তো বাংলাদেশেরও প্রতিনিধি হয়ে খেলছে। সুতরাং সবাই মাঠে আসলে ভালো হবে।’