দুই প্রান্ত থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান মিলে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল ও দিব্যনশ সাক্সেনাকে কোনঠাসা করে রেখেছেন। তার পর সপ্তম ওভারে অভিষেকের হাতে বল তুলে দেন অধিনায়ক। এসেই নিজের চতুর্থ বলে তুলে নেন সাক্সেনার উইকেট। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৭ রান। ক্রিজে আছেন ওপেনার জয়সাওয়াল (৩৪) ও তিলক বর্মা (১৫)।
বাংলাদেশ দলের দুই পেসার শুরুটা করেছেন মেডেন দিয়ে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম রান তোলে ভারত।
এবারের যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ-ভারত দুটি দলই অপরাজিত। তবে আজ একটি দলকে হার মানতেই হবে। বিজয়ী দল হবে অপরাজিত চ্যাম্পিয়ন। ম্যাচটি যেহেতু ফাইনাল, সেহেতু উত্তেজনার পারদও আকাশচুম্বী। আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।
দলে আজকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।