মুমিনুলের পর রুবেলের বিদায়

EQZBrPWWAAEEx-9রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে আগের দিনই ব্যাটিং ধসের মুখে পড়েছে বাংলাদেশচতুর্থ দিন তাদের প্রতিরোধ কতক্ষণ টেকে, তাই দেখার অপেক্ষা ছিলকিন্তু দিনের প্রথম ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন অধিনায়ক মুমিনুল হক। রুবেল হোসেনও দ্রুত ফিরে গেলে পাকিস্তানের বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ উইকেটে ১৫৬ রানতারা এখনও পিছিয়ে ৫৬ রানে। 

তৃতীয় দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শেষ করে ৬ উইকেটে ১২৬ রানে। পাকিস্তান প্রথম ইনিংসে ৪৪৫ রান করায় লিড পেয়েছিল ২১২ রানের। জবাবে শুরুটা দারুণ করলেও ধীরে ধীরে সেই চেনা বাংলাদেশেরই দেখা মিলেছে। দিনের শেষভাগে নাসিম শাহর গতি ঝড়ে এলো মেলো হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং। তরুণ পেসার হ্যাটট্রিকে ফিরিয়েছেন শান্ত, তাইজুল ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তাতে সবচেয়ে কম বয়সে টেস্ট হ্যাটট্রিকের কীর্তিও গড়া হয়ে গেছে তার।

কিন্তু মুমিনুল হক প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। সেই মুমিনুল ৯৩ বল খেলে ফেললেও চতুর্থ দিন থিতু হতে পারেননি। প্রথম ওভারেই শাহীন আফ্রিদির গতিতে পরাস্ত হয়েছেন। বল গিয়ে লেগেছে প্যাডে।পাকিস্তানের আবেদনে সাড়া দেন আম্পায়ার। মুমিনুল রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৪১ রানে ফিরে গেছেন। মুমিনুলের ইনিংসে ছিল ৫টি চার।

রুবেলকে সঙ্গে নিয়ে লিটন দাস জুটি গড়ার চেষ্টা করেছেন কিছু রান তুলে। কিন্তু বোলার রুবেলকে সহজেই লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন পেসার মোহাম্মদ আব্বাস। ৫ রানে বিদায় নেন রুবেল। অপরপ্রান্তে দৃষ্টিনন্দন শট খেলে লিটন অপরাজিত আছেন ২১ রানে।