তামিমের বিদায়ের পর লিটনের হাফসেঞ্চুরি

292854ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তামিম ইকবাল। সর্বশেষ ৪ ওয়ানডেতে তার স্কোর ছিল ৮, ০, ১৯ ও ২ রান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও থাকলেন বাক্সবন্দী হয়ে। ইনিংস লম্বা করতে পারেননি, বিদায় নিয়েছেন ২৪ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ২০.৪ ওভারে ১ উইকেটে ১১১ রান।

দুই ওপেনারে শুরুটা ছিল ঢিমে-তালে। লিটন আগ্রাসী ভঙ্গিতে খেললেও তামিম খেলেছেন খুবই ধীর গতিতে। ১৩তম ওভারে অভিষেক হওয়া ডানহাতি অফস্পিনার ওয়েসলি ম্যাডেভরে তাকে ফাঁদে ফেলেন এলবিডাব্লিউর। তামিম রিভিউ নিলেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। তার বিদায়ে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। লিটন অবশ্য আগ্রাসী ভঙ্গিতেই খেলছেন। ৪৫ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৬৭ রানে। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত (১৬)।