ডু অর ডাই ম্যাচে ভাগ্য আর উইলিয়ানের হাত ধরে পরের রাউন্ড নিশ্চিত করেছে হোসে মরিনহোর দল। আর সেটা পোর্তোকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই।
এমনিতে স্টামফোর্ড ব্রিজ চেলসির জন্য দুর্গ স্বরুপ। তবে এই মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় সেই দুর্গ যেন পতন হয়েছে। এরই মধ্যে কঠিন সমীকরণ পোর্তোর বিপক্ষে জয় না পেলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ চেলসি। গণমাধ্যমের খবর চেলসির মালিক রোমান আব্রাহেমোভিচের আল্টিমেটামটাও দিয়েছিলেন বাদ পড়লে চাকরি যাবে মরিনহোর।
এমন কঠিন পরিস্থিতিতে মাঠে নেমে ম্যাচের ১২ মিনিটে মার্কানো সিয়েরার আত্মঘাতী গোলে প্রথমবার এগিয়ে যায় ব্লুজরা। এরপর দ্বিতীয়ার্ধ থেকে ফিরে উইলিয়ানের গোলে ২-০ ব্যবধানে আয়েশি জয় পায় চেলসি। আর গ্রুপ সেরা হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে তারা।
কিন্তু চেলসির এই জয়ে কপাল পোড়ে পোর্তোর। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় তাদের। কারণ, ‘জি’ গ্রুপে শেষ রাউন্ড শেষে ১০ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে চেলসির সংগ্রহ ১৩ পয়েন্ট। আর দুইয়ে থাকা ডায়নামো কিয়েভের ঝুঁলিতে ১২ পয়েন্ট।
/এমআর/