গত মৌসুমে চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ কোটি রুপি। এবার জয়ী দল পাবে ১০ কোটি রুপি। রানার্স আপের বেলাতেও একই চিত্র। ১২.৫ কোটি রুপি কমে এবার সেটি দাঁড়িয়েছে ৬.২৫ কোটিতে।
প্লে-অফের ক্ষেত্রেও কমেছে প্রাইজমানি। কোয়ালিফায়ারে হেরে যাওয়া দুই দল পাবে ৪.৩৭৫ কোটি রুপি করে। অথচ গত মৌসুমে তৃতীয় ও চতুর্থ দল পেয়েছে ৮.৭৫ কোটি রুপি।
নতুন এই পদক্ষেপ যে ফ্র্যাঞ্চাইজিরা ভালোভাবে নিয়েছে এমনও নয়। দুটি ফ্র্যাঞ্চাইজি দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, তারা এ বিষয়ে আলোচনা করবে কর্তৃপক্ষের সঙ্গে।
কৃচ্ছ্রতা সাধন চলছে বোর্ডের অন্যান্য ক্ষেত্রেও। মধ্যম পর্যায়ের কোন বোর্ড কর্মচারী এখন থেকে বিজনেস ক্লাসের ফ্লাইটে করে যাতায়াত সুবিধা নিতে পারবেন না। শুধু তাই নয়, এবার থেকে উদ্বোধনী অনুষ্ঠানও করবে না আইপিএল!