স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি, এমন খবরে যারপরনাই খুবই বিরক্ত মেসি। তারা বলেছে, ‘রোনালদিনহোর খবরে মেসি খুবই মর্মাহত। কিন্তু জেল থেকে রোনালদিনহোকে ছাড়াতে কোন ধরনের আর্থিক বা আইনি সহায়তার পদক্ষেপ মেসি নেননি।’
সেখানে আরও বলা হয়েছে, ‘মেসি তার আইনজীবীকে এই মামলায় কাজে লাগানোর কোন উদ্যোগ নেননি। এমনকি রোনালদিনহোর জামিনের জন্য ৪ মিলিয়ন ইউরো খরচেরও কোন সিদ্ধান্ত নেননি।’
পেরুভিত্তিক সংবাদমাধ্যম লিবেরোই প্রথমে এমন খবর প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, রোনালদিনহোর সঙ্গে সুসম্পর্কের কারণে মেসি ৪ মিলিয়ন ইউরো ব্যয় করতে আগ্রহী। যদিও সেসব নাকচ করে দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।