করোনাতে এএফসি কাপের খেলাও স্থগিত


এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিশাল জয়ের উল্লাসকরোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খেলাধুলায় ছেদ পড়েছে। অধিকাংশ খেলাই এরই মধ্যে স্থগিত করা হয়েছে। এএফসি কাপের খেলাও স্থগিত হয়ে গেলো। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)এই ঘোষণা দিয়েছে।

প্রথম পর্বের খেলা শুরু হয় গত ১১ মার্চ থেকে। আগামী ১৪ এপ্রিল দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে আপাতত তা হচ্ছে না। এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে। ঢাকার প্রথম ম্যাচে তারা মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এএফসির এই ঘোষণার কারণে পরবর্তী পর্বের ম্যাচ স্থগিত থাকছে। সবার সুরক্ষার কথা চিন্তা করে এএফসি কাপ বন্ধ রাখা হয়েছে। এর জন্য করোনা প্রভাবের সর্বশেষ অবস্থা বিবেচনা করেছে এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল অঞ্চলের খেলা আপাতত স্থগিত থাকবে।