কিন্তু কেন? ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ভালো রান্না করতে পারেন। সতীর্থদের মধ্যে কাউকে নিয়ে কোয়ারেন্টাইনে যেতে হলে স্টেইন ডি কককেই সঙ্গী হিসেবে চাইবেন।
ভারত সফর করে যাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এমনিতেই আলাদা থাকতে হচ্ছে। অধিনায়ক ডি ককও আলাদা থাকছেন। পিএসএল থেকে ফেরা স্টেইন কোয়ারেন্টাইনে তাকেই সঙ্গী হিসেবে চাইছেন, ‘কুইন্টন ডি ককের সঙ্গে কোয়ারেন্টাইনে যেতে পারলে ভালো লাগবে।’ তাকেই কেন বেছেন নিলেন এমন প্রশ্নে স্টেইনের উত্তর, ‘ও আমার খুব পছন্দের একজন। যদি আপনি ও হোটেল রুমে যান, দেখবেন হয় সে মাছ ধরার ছিপ তৈরি করছে কিংবা মাছ ধরার ভিডিও দেখছে। অথবা দেখবেন রান্নার ভিডিও দেখছে।’
রান্না করা স্টেইনের খুবই অপছন্দের। আর এই জায়গাতেই ‘রাঁধুনী’ ডি কককে তার আরও পছন্দ। এই উইকেটকিপারের সঙ্গে ‘ঘরবন্দি’ থাকলে অন্তত রান্নার চিন্তা করতে হবে না তাকে, ‘রান্নার ব্যাপার-স্যাপার আমার খুব অপছন্দের। তাই ও থাকলে দারুণ হবে। একই সঙ্গে আমি ওর মাছ ধরার সব ভিডিও দেখে নিতে পারবো, আর ও সব খাবার রান্না করবে। ডি কক পুরোদস্তুর রাঁধুনী।’
ভারত সফরের মাঝপথ থেকে দেশে ফেরা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা এখন ‘ঘরবন্দি’। তাদের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরও স্বেচ্ছায় আলাদা থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কেন উইলিয়ামসনরা অস্ট্রেলিয়া সফরে একটি ওয়ানডে খেলেই দেশে ফিরেছেন। বাকি দুই ওয়ানডে স্থগিত করা হয়েছে।