রবিবার টুইটারের মাধ্যমে ক্লাবটি জানায়, তার মৃত্যুর তথ্য। চেলসি জানায়, ‘আমাদের এক সময়ের উজ্জ্বল তারকা পিটার বোনেত্তির মৃত্যুতে চেলসি গভীরভাবে শোকাহত।’
দুর্দান্ত গতির কারণে বোনেত্তিকে ডাকা হত ‘দ্য ক্যাট’ নামে। একই কারণে ২০ বছর চেলসির অন্যতম ভরসাও ছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। খেলেছেন ১৯৭০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও। অবশ্য ম্যাচটি পশ্চিম জার্মানির কাছে হেরে যায় ইংল্যান্ড।
চেলসির হয়ে ৭২৯টি ম্যাচ খেলা বোনেত্তি দীর্ঘদিন ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ক্লিনশিট রাখার রেকর্ড ধরে রেখেছিলেন। ২০১৪ সালে তাকে পেছনে ফেলেন পিওতর চেক।