নতুন প্রস্তাবে আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে দায়িত্ব পালন করতে হবে ইংলিশ এই কোচকে। মৌখিকভাবে প্রস্তাব দেওয়ায় শিগগিরই দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি সই হবে। মাঝের তিন মাস জেমি কে অবশ্য চাকরি ছাড়াই থাকতে হবে।
বর্তমান যে পরিস্থিতি তাতে জেমি ডেও নিরুপায়, মেনে নিচ্ছেন সব কিছু। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন আক্রান্ত। এরমধ্যে কোনো খেলাও নেই। এখন বাফুফে যে নতুন প্রস্তাব দিয়েছে তা মেনে নিতে হচ্ছে। আশা করছি আগামী আগস্ট থেকে নতুন করে কাজে ফেরা যাবে।’
তবে এই মাঝের তিন মাস অযথা বসে থাকছেন না তিনি। কোচিং কোর্সের পাশাপাশি জেমি পরিবারকেও সময় দেওয়ার ইচ্ছা তার, ‘আমার উয়েফা প্রো লাইসেন্সের কোর্স চলছে। এই সময়ে কোচিং কোর্স নিয়ে আরও বেশি কাজ করবো। এছাড়া নিজের পরিবারকেও সময় দিতে পারবো।’