মুশফিকের এই মহৎ উদ্যোগের কথাটি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ। তিনি বলেছেন, ‘আমার ছেলে আমাকে কিছুই জানায়নি। তবে স্থানীয় প্রতিনিধিদের ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারা আমাকে আসতে বলেছিলেন। আমি বলেছি, আপনার এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করুন।’
এর আগে মঙ্গলবার বিকালে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো থাকার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক, তারা বাসায় বসেই পালন করছেন। আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’
তিনি আরও বলেছেন, ‘আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশবাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই কাজ দেখছেন। আপনারা এর পুরস্কার নিশ্চয় পাবেন।’