শনিবার নিজ জেলা সাতক্ষীরায় ৭০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। এদিন সকালে প্রত্যেক পরিবারকে চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু প্রদান করেছেন। আগেই কিছু অসহায় মানুষের তালিকা তৈরি করে রেখেছিলেন। সেই তালিকা ধরে নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।
এমন উদ্যোগ নিয়ে সাবিনা খাতুন বলেছেন, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজ থেকে একটা তালিকা তৈরি করে শনিবার (১৮ এপ্রিল) সকালে তাদের ডেকেছিলাম। আমি যতটুকু পেরেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’
এ সময় সাবিনা সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান, ‘আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন, তাহলে কেউ না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’