নওগাঁয় করোনাভাইরাসে সাবেক ফুটবলারের মৃত্যু

নুরুল ইসলাম নুরু।নওগাঁয় করোনাভাইরাসের বলি হয়েছেন সাবেক ফুটবলার, দৌড়বিদ ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজামান জানিয়েছেন, নুরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসাতেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু সোমবার রাতে তার মৃত্যু হয়।

মৃত নুরুল ইসলাম নুরুর মৃত্যুতে নওগাঁর সাবেক খেলোয়ারসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজনরা শোক জানিয়েছেন। নওগাঁয় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে।