আর্জেন্টিনার জার্সি পরা সেই ভক্ত মাঠে প্রবেশ করে বসেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। সে সময় তার হাতে ছিল ফোন। করোনাকলে সামাজিক দূরত্বের বিষয়টি কঠোরভাবে মানার কথা থাকলেও ‘মেসি ভক্ত’ সেসবে আমল দেননি। শুরুতে ডিফেন্ডার জর্ডি আলবা তার পর মেসির দিকেই এগোনো শুরু করেছিলেন। অবশ্য কোনও ধরনের সংস্পর্শে আসার আগেই তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। এমন কাণ্ড নিয়ন্ত্রণে তখন ছুটে আসেন দুজন পুলিশ অফিসারও!
ম্যাচটি হয়েছিল মায়োর্কার মাঠেই। এমন অনুপ্রবেশের ঘটনা নিয়ে মায়োর্কা কোনও ধরনের প্রতিক্রিয়া জানায়নি। জানা যায়নি কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে অনুপ্রবেশ করেছেন ওই ভক্ত। এমন কাণ্ডটি ঘটালেও ম্যাচটি শেষ হয়েছে নির্বিঘ্নেই। বার্সা জিতেছে ৪-০ গোলে।