শোনা যাচ্ছে আগামী রবিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে পারেন বার্সার দুই তারকা মেসি ও নেইমার।
কিডনির সমস্যায় লিওনেল মেসি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে না পারলেও ফিরতে চলেছেন ফাইনালে। ইতোমধ্যেই তার কিডনি থেকে পাথর অপসারণ করা হয়েছে। অন্যদিকে কুঁচকির ইনজুরি থেকে ফিরেছেন নেইমারও।
প্র্যাকটিস শুরু করেছেন নেইমার। ফিটনেস কোচের সঙ্গে মাঠের চার পাশে দৌড়ানো, ড্রিবলিং এবং বল নিয়ে স্প্রিন্ট সবই করেছেন তিনি। দলে মেসিকে রেখেই রণকৌশল আঁটছেন কোচ লুইস এনরিকে।
এদিন মেসি মাঠে নামলে দেখা যেতে পারে গুরু-শিষ্যের লড়াই। কারণ প্রতিপক্ষ রিভার প্লেটের কোচের দায়িত্ব পালন করছেন মেসির জাতীয় দলের সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা।
২০০৯ সালে আর্জেন্টিনার এস্তদিয়ান্তেস এবং ২০১১ সালে ব্রাজিলের সান্তোসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এবার তাদের সামনে সাবেলার রিভার প্লেট।
/এমআর/