অক্টোবর থেকে দর্শকদের ফেরানোর আগে পরিস্থিতি কেমন হতে পারে তার একটা পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ‘স্টেডিয়ামে আমরা ১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে বৃহৎ আকারে দর্শকদের জড়ো হতে দিবো। এমনটা করার উদ্দেশ্যই হচ্ছে শরতে যেন আরও ব্যাপক আকারে স্টেডিয়ামগুলো উন্মুক্ত করা যায়।’
পরীক্ষামূলক প্রকল্পের আতওায় স্বল্প সংখ্যক টুর্নামেন্টে দর্শকদের প্রবেশের অনুমতি থাকবে। সেগুলো হলো- কাউন্টি ক্রিকেটের দুটি প্রীতি ম্যাচ, বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ ও গুডউডের ঘোড় দৌড় উৎসব।
বরিস জনসন আরও বলেছেন, ‘আমাদের অক্টোবর থেকেই দর্শকদের স্টেডিয়ামে ফেরানোর ইচ্ছা। এক্ষেত্রে এসব পরিবর্তন সম্ভব হবে করোনা-সুরক্ষা অবলম্বনের মাধ্যমেই। তবে এর আগে পরীক্ষামূলক প্রকল্পগুলো সফল হতে হবে।’