করোনায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে করুণ পরিণতি হয়েছিল ইতালির। ফলে তিন মাস বন্ধ ছিল ফুটবল। বিরতির পরই মাঠে গড়ায় দেশটির শীর্ষ বিভাগীয় ফুটবল লিগ সিরি-আ ও সিরি-বি। তবে কোনও ম্যাচেই দর্শক প্রবেশের অনুমতি ছিল না। ম্যাচ হয়েছে বন্ধ স্টেডিয়ামে। কর্তৃপক্ষ এখন দর্শক প্রবেশের বিষয়টি ভাবলেও সেটি করার পরিকল্পনা করছে সীমিত আকারে।
একটি রেডিও ইন্টারভিউতে ইতালির ক্রীড়া মন্ত্রী বলেছেন, ‘মহামারি পরিস্থিতি অনুকূলে থাকলেই ভক্তরা সেপ্টেম্বরেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।’এর পরেই তিনি জানান দর্শক প্রবেশের অনুমতি দিলেও সেটি হবে সীমিত আকারে, ‘স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করতে দিতে পারি না। যা আমরা আগে করেছিলাম। তবে এই মুহূর্তে যেসব প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে, সেই পদক্ষেপগুলোকে অনুসরণে আমাদের সম্মান জানাতে হবে।’