ইন্ডিয়ান সুপ‌‌‌ার লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন চেন্নাই

isl Chennaiইন্ডিয়ান সুপ‌‌‌ার লিগের (আইএসএল) দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হল চেন্নাইয়ান এফসি। টানটান উত্তেজনার নাটকীয় ফাইনালে গোয়াকে ৩-২ গোলে হারিয়েছে মার্কো মাতোরাজ্জির শিষ্যরা।
রবিবার রাতে ফাইনালে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেন্নাইকে এগিয়ে দেন পেলিসেরি। কয়েক মিনিটের মধ্যেই গোল করে গোয়াকে সমতায় ফেরান হাওকিপ। ম্যাচের শেষদিকে ফ্রি কিক থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন জোফরে।
খেলার ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে ব্রাজিলিয়ন কোচ জিকোর গোয়া। জয় নিশ্চিত ধরে নিয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন গোয়া দলের অন্যতম মালিক বিরাট কোহলি।
কিন্তু শেষ চার মিনিটে দুটো গোল করে নাটকীয় জয় ছিনিয়ে নেয় চেন্নাই। পেনাল্টি মিস করে দ্বিতীয়ার্ধে দলকে প্রায় ডোবাতে বসা মেন্ডোজার শেষ দুই গোলে জয় পায় চেন্নাই। ইনজুরি টাইমে গোয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে চেন্নাইকে জয়ের আনন্দে ভাসান মেন্ডোজা।

/এমআর/