জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কয়েক দিন ধরেই জ্বর-ঠাণ্ডায় ভুগছি। গতকাল করোনা পরীক্ষা করে আজই তার ফল পেয়েছি। আপাতত বড় কোনও সমস্যা নেই। ডাক্তারের নির্দেশনায় ওষুধও শুরু করে দিয়েছি।’
সাবেক এই উইঙ্গার ৮০’র দশকে আবাহনী ও মোহামেডানে দাপটের সঙ্গে খেলেছেন। এছাড়া লাল-সবুজ জার্সি গায়ে মাঠও মাতিয়েছেন অনেক।