ইউটিউব চ্যানেলে ধোনিকে শুধু প্রশংসাই করেননি সাকলায়েন, তার সম্মানে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়নি বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমালোচনাও করেছেন। পিসিবির কাছে এটাই বেশি আপত্তিকর ঠেকেছে।
‘সাকলায়েনের এভাবে ধোনির প্রশংসা করা এবং তার জন্য বিদায়ী ম্যাচ আয়োজন না করায় বিসিসিআইকে সমালোচনার বিষয়টি খুশিমনে নিতে পারছে না। এটি ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেক্ষেপের শামিল’- পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্রে মঙ্গলবার পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এই মনোভাব জানতে পেরেছে সংবাদ সংস্থা পিটিআই।
দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায়শই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। এ জন্য অতীতে পাকিস্তানের ক্রিকেটারদের কোনও ভারতীয় ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেট সম্পর্কে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শও দিয়েছে পিসিবি। সাকলায়েনের কারণে এখন হাই পারফরম্যান্স সেন্টার ও প্রাদেশিক দলগুলোর কোচদের আবারও এরকম নির্দেশনা হয়েছে।
পিসিবির ওই সূত্রমতে, সাকলায়েন মুশতাকসহ সব কোচকে এই বলে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে চাকুরিবিধির লঙ্ঘন দেখলে তাদের বিরুদ্ধে পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সাকলায়েন ছাড়াও সাবেক টেস্ট খেলোয়াড় বাসিত আলী, ফয়সাল ইকবাল, আতিক-উজ-জামান, মোহাম্মদ ওয়াসিম এবং আবদুল রাজ্জাক তাদের ইউটিউব চ্যানেলে খুব সক্রিয়।