পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ডন দাবি করেছে, বোর্ড মোটেও এমন কিছু করতে যাচ্ছে না। সেই সূত্রটি ডনকে জানিয়েছেন, ‘আমরা এমন কিছু আলোচনা করিনি, এমনকি নিজেদের পরিকল্পনাতেও এমন কিছু নেই। পুরোপুরি ভিত্তিহীন একটা খবর।’
মূলত ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ২২ আগস্ট এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, ইংল্যান্ড সফরের পরই মিসবাহকে প্রধান নির্বাচকের পদ ছাড়তে বলবে পিসিবি। যাতে তিনি প্রধান কোচের কাজের দিকে পুরোপুরি মনোনিবেশ করতে পারেন। এর পরেই বাকি সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করতে থাকে সেগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে সাবেক এক তারকা ফাস্ট বোলারকে এই দায়িত্ব দিতে কথা বলে রেখেছে পিসিবি।