জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সম্প্রতি একটি কনফারেন্সে মিলিত হয়েছিলেন রাজ্য সরকারের প্রধানমন্ত্রীরা। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন, স্টেডিয়ামে দর্শক প্রবেশের প্রস্তাবনার বিষয়ে যেন স্থানীয় সরকাররা কাজ করে। যাতে করে অক্টোবরে সীমিত পরিসরে হলেও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায়। তবে বড় ধরনের ইভেন্টগুলোর ক্ষেত্রে দর্শক প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে এই বছর পর্যন্ত।
তবে বুন্দেসলিগায় দর্শক প্রবেশের বিষয়টি অনুমতি না পেলেও উয়েফা সুপার কাপে ঠিকই দর্শকের সামনে খেলার সুযোগ পাচ্ছে বায়ার্ন মিউনিখ। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি বুডাপেস্টে অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন পুসকাস স্টেডিয়ামে। মূলত দর্শক প্রবেশের বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখতেই এমন আয়োজনের কথা জানিয়েছে উয়েফা। তবে ম্যাচটায় দর্শক থাকবে মূল ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। দুটি দলের ক্ষেত্রে উয়েফা টিকিট দেবে ৩ হাজার করে।