২৩ আগস্ট বায়ার্নের বিপক্ষে পিএসজির হয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ ফাইনালে শেষ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই তারকা। তবে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জুনেই। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলার জন্যই পরে মেয়াদ বাড়ানো হয়েছিল আরও দুই মাস। সেই চুক্তি শেষ হওয়ায় সিলভা চেলসিতে যোগ দিয়েছেন ফ্রি- ট্রান্সফারে।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে গোল হজমের দিক দিয়ে সবচেয়ে বাজে দৃষ্টান্ত রেখেছিল চেলসি। গোল খেয়েছে ৫৪টি। এত গোল হজম করেনি আর কোনও ক্লাব। তাই স্বাভাবিকভাবে সিলভার চেলসিতে যোগ দেওয়া মানে হলো ব্লুদের রক্ষণের শক্তি বৃদ্ধি।
সিলভা নিজেও চেলসিতে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত, ‘চেলসিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের রোমাঞ্চকর এই দলটার অংশ হতে পেরে আরও উচ্ছসিত বোধ করছি। আমি এখানে শিরোপার চ্যালেঞ্জ নিতেই এসেছি। তাই শিগগিরই স্ট্যামফোর্ড ব্রিজে খেলার প্রত্যাশায় আছি।’