সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, জুনিয়র ক্রিকেট ও হাইপারফরম্যান্স বিভাগে বিশাল বিনিয়োগের অংশ হিসেবেই এই পদক্ষেপ তারা নিয়েছে। অবশ্য সুইডেনের এমন পরিকল্পনা নেওয়ার কারণও আছে। দেশটিতে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল খেলা হিসেবে স্থান করে নিয়েছে ক্রিকেট। গত দুই বছরে অংশগ্রহণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩০০ শতাংশ। আর এই কারণেই রোডসের মতো একজনকে তারা নিয়োগ দিয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে রোডসের প্রতিক্রিয়া, ‘পরিবারের সঙ্গে সুইডেনে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সেখানকার ক্রিকেট কমিউনিটিতে কাজ করতে পারবো ভেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। সুযোগটাও এসেছে একেবারে সঠিক সময়ে। তাই নতুন পরিবেশে আমার শক্তি কাজে লাগাতে সক্ষম হবো বলে খুব কৃতজ্ঞ। কাজ শুরু করতে আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’
রোডস এই মুহূর্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আছেন। স্টকহোমে নতুন দায়িত্বে যোগ দেবেন নভেম্বরে।