গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার আমিনুল ইসলাম আগেরদিনের মতো দাপট দেখাতে পারেননি শুক্রবার। ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে এককভাবে শীর্ষে আছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত। তার অর্জিত পয়েন্ট সাড়ে পাঁচ। পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন গক থ্রং সন ও ভারতের দীপ্তায়ন ঘোষ। এছাড়া সাড়ে চার পয়েন্ট নিয়ে সাতজন খেলোয়াড় রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ১১ জন খেলোয়াড়। সেখানে অন্যদের সঙ্গে আছেন স্বাগতিকদের এনামুল হোসেন রাজীব,আবু সুফিয়ান শাকিল,খন্দকার আমিনুল ইসলাম,তৈয়বুর রহমান ও জাবেদ আল আজাদ। আগামীকাল শনিবার সপ্তম থেকে নবম রাউন্ডের খেলা হবে।