২১ সদস্যপদের মধ্যে ২০টি পদে নিষ্পত্তি হয়েছে। চারটি সহ-সভাপতি পদের তিনটির মীমাংসা হয়েছে, অমীমাংসিত থেকে গেছে একটি পদ। সহ-সভাপতি পদে মহিউদ্দিন মহি ও তাবিথ আওয়াল সমান ৬৫টি করে ভোট পাওয়ায় আবার তাদের যেতে হবে ভোটারদের দুয়ারে। আগামী ৩১ অক্টোবর হবে পুননির্বাচন।
তবে তার আগেই সালাউদ্দিনের নেত্বত্বে নতুন কমিটি আগামীকাল রবিবার দুপুরে প্রথম সভায় বসতে যাচ্ছে। অভিষেক সভায় পরিচিতি পর্ব ছাড়াও কয়েকটি স্ট্যান্ডিং কমিটি প্রধানের পদগুলো ঠিক হতে পারে। এছাড়া অন্য কিছু বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটির প্রধান ঠিক হতে পারে। এছাড়া আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হবে।’