বাফুফের মহিলা উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেছেন সেই কথাই, ‘আমরা আবারও মেয়েদের লিগ শুরু করতে যাচ্ছি। এবার সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা মেনেই লিগ মাঠে গড়াবে। করোনা পরীক্ষায় যারা নেগেটিভ হবে, তারাই খেলতে পারবে। আমরা পুরো বিষয়টি মনিটরিং করবো। আশা করছি, ভালোভাবে আবারও লিগ শুরু করা যাবে।’
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুর দিন বিকাল ৩ টায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও এফসি উত্তর বঙ্গ। এমনিতে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দলের অধিনায়ক সাবিনা খাতুন ১৫ গোল করে অন্যদের চেয়ে এগিয়ে। এছাড়া নাসরিন একাডেমি এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্হানে আছে।