বিশ্বকাপ জেতার পর থেকেই আলোচনায় আছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। সম্প্রতি শেষ হওয়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে তাদের নিয়ে বেশ আগ্রহ ছিল। কিন্তু সুযোগ পাওয়া ৮ জনের সবার পারফরম্যান্সই ছিল সাদামাটা। আপাতত সব কিছু পেছনে ফেলে পারভেজ সামনের পাঁচ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি নিতে চান এই টপ অর্ডার ব্যাটসম্যান, ‘টুর্নামেন্ট আসতে এখনও দেরি আছে। এর আগে ক্যাম্পে কিছু ম্যাচ আছে। এগুলো খেলে প্রস্তুতি নিতে চাই।’
ইংলিশ কোচ টবি র্যাডফোর্ডের তত্ত্বাবধানে মিরপুরের একাডেমিতে ২৬ ক্রিকেটারকে নিয়ে নিবিড় অনুশীলন অনুশীলন হাই-পারফরম্যান্স ইউনিটের। নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলনটা ভালোই লাগছে পারভেজের, ‘ অনেক ভালো লাগছে। অনূর্ধ্ব-১৯ দল থেকে অনেক আলাদা। নতুন কোচ আসছে। ভালো ভালো টেকনিক শেখাচ্ছেন, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ওই টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি।’ কী ধরনের কাজ হচ্ছে, সেই ধারণাও দিলেন পারভেজ, ‘উনি ব্যাটিংয়ের কিছু কাজ করছেন। কিপিং নিয়েও মুর্তাজা স্যার আছেন উনার সঙ্গে কাজ করছি, ফিল্ডিংও ভালো হচ্ছে সব মিলিয়ে। ’