আগেই গুঞ্জন ছিল বার্কোস ইতালির ক্লাবে যাচ্ছেন। এখন সত্যি হলো সেই খবর। সেখানে ৯ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি। বসুন্ধরায় গত মার্চে যোগ দিলেও মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বার্কোস। এএফসি কাপে মালদ্বীপের দলের বিপক্ষে করেছিলেন চার গোল। এরপর করোনার কারণে তার আর খেলাই হয়নি। বার্কোসের পেছনে বসুন্ধরার ব্যয়ও কম হয়নি। একটি ম্যাচের জন্য তিন কোটি টাকার ওপরে খরচ করতে হয়েছে।
বার্কোসের বিকল্প হিসেবে এরই মধ্যে বসুন্ধরা তারই স্বদেশি রাউল অস্কার বেসেরার সঙ্গে চুক্তি করেছে। মাসিক ১৫ হাজার ডলারের বেশি পারিশ্রমিক পাবেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।