একসময় জাতীয় দলে খেলা সোহেল উন্নত চিকিৎসার জন্য যাবেন ভারতে। সেখানেই তার পায়ে হবে অস্ত্রোপচার। সেই চিকিৎসার জন্যই বৃহস্পতিবার তাকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদানকালে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা দেশের সম্পদ। তারা রাষ্ট্রের দূত হিসেবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর তাই সুখে, দুঃখে সবসময়ই আমরা খেলোয়াড়দের পাশে থাকতে চাই।’
এসময় ফুটবলার সোহেল রানা দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সোহেল রানাও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি আমার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন। আশা করছি, ভারত থেকে চিকিৎসা শেষ করে আবারও মাঠের খেলাতে ফিরতে পারবো।’