এই মুহূর্তে তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ডায়ালাইসিসের প্রয়োজন পড়েছে। স্কয়ার হাসপাতালে নেওয়ার সময় বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের চেয়ে তার অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেলে ডায়ালাইসিসের প্রয়োজন দেখা দেয়। সেটি করার বেলাতে আবার রক্তচাপও কমে যাচ্ছে। তাই আমরা আরও ভালো চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে যাচ্ছি। সবাই বাদলের জন্য দোয়া করবেন।’
বাদল রায় জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। এছাড়া ঐতিহ্যবাহী মোহামেডানের নিয়মিত একাদশেও খেলেছেন সুনামের সঙ্গে। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা তিনবারের সহ-সভাপতি। এছাড়াও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ফুটবলার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটিতেও রয়েছেন।