মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব অনুশীলনে আসেন বুধবার দুপুরে। তার পর শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে চলে যান ইনডোরে। তখনও তার পাশে ছিলেন একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন কিছু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। বিসিবির নিরাপত্তা বিভাগ থেকেই সাকিবের জন্য একজন নিরাপত্তারক্ষীকে দায়িত্ব পালন করতে পাঠিয়েছি। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেকারণে এই ব্যবস্থা।’
যদিও ওই ভিডিও পোস্ট করে ভোর ৬টা ৪ মিনিটে আবারও আরেকটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন মহসিন। তবে এবার সাকিবকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। পরে অবশ্য মঙ্গলবার দুপুরে হুমকিদাতা মহসিনকে গ্রেফতার করা হয় ডিজিটাল আইনে।