ফিরতি পর্বের শুরুর ম্যাচেই মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বের শেষে এমনিতেই সাবিনা-কৃষ্ণাদের দল বসুন্ধরা শীর্ষে আছে। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ১৫, এফসি উত্তরবঙ্গ ও জামালপুর কাচারিপাড়া একাদশের পয়েন্ট সমান ১০। ৬ পয়েন্ট নিয়ে আছে বেগম আনোয়ারা স্পোর্টিং, ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে স্পার্টান গ্যালাকটিকো সিলেট এফসি ও কুমিল্লা ইউনাইটেড।