পরিচয় থেকে প্রণয়। তারপর পরিণয়। সোমবার রাতে মেয়ের বগুড়ার বাসায় দুই পরিবারের কাছের সদস্যদের উপস্থিতিতে দু’জনের হাত এক হয়েছে। সুফিল মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলে কাতার থেকে ফিরেছেন। এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে এসেছিলেন আলোচনায়।
রাতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুফিল নিজেই বাংলা ট্রিবিউন কে বলেছেন 'অবশেষে বিয়েটা করেই ফেললাম। আড়াই বছর ধরে অর্থির সঙ্গে পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এখন সুযোগ মিলতেই অর্থিকে জীবনসঙ্গী করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। '