কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বা সুপার লিগে বাংলাদেশের বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আগামী ৫ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে 'ডি' গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে নেপাল। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে গ্রুপ রানার্স-আপ হয়েছে এবারের আসরে চমক সৃষ্টি করা নেপাল। অন্যদিকে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জিতে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

ফিকশ্চার অনুয‌‌‌ায়ী কোয়ার্টার ফাইনালে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে 'ডি' গ্রুপের রানার্স আপের বিপক্ষে। 

এর আগে নেপালের সঙ্গে মাত্র একবারই মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের যুবারা। ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন আশরাফুল-আফতাব-নাফিসরা। ওই দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলো নেপাল যুব ক্রিকেট দল। 

ওই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে নেপাল। জবাবে ১৫ বল বাকি থাকতে ১৫৭ রানে অলআউট হয়ে যায় শাহরিয়ার নাফিসের বাংলাদেশ। ফলে ২৩ রানের জয় পেয়েছিল নেপাল। 

/আরআই/এমআর/