ফেসবুক-টুইটারে এশিয়া কাপ

বদলে গেছেন বাংলাদেশের সমর্থকরা

উইআর প্রাউড অব ইউ টাইগারস লেখা সংবলিত ফেসবুকে ছবি
‘খেলায় হারজিত থাকবেই। টাইগাররা লড়েছেন, ভালো খেলেছেন, অভিজ্ঞ দল হিসেবে ভারত জিতেছে। উভয় দলকে অভিনন্দন। এইতো বাংলাদেশ।’ এশিয়া কাপ ফাইনাল দেখা নিয়ে দিনভর প্রস্তুতি, উন্মাদনা শেষে নিজ দলটি হেরে গেলে একসময় ভেঙে পড়া সমর্থকরা এখন পরিণত হয়েছেন বাংলাদেশ দলের মতোই। এখন তারা হেরে গেলেও একই সঙ্গে জয়ী দলকে অভিনন্দন জানাতেও ভোলেন না।
বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ নিয়ে দিনভর ছিল উন্মাদনা। ফেসবুক-টুইটারে ছিল জয় ছিনিয়ে আনার প্রত্যাশা। সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে বাংলাদেশের সমর্থকরা কখনও চাননি খেলা না হোক। ফেসবুকে জানান দিয়েছেন, এমনি জয় চাই না, খেলে জয় চাই।

প্রিয় দলের পরাজয়ে হতাশ হলেও ফেসবুকে প্রতিক্রিয়ায় ভালোবাসা জানালেনসমর্থকরা
 এই উন্মাদনায় কষ্ট যোগ হয়েছে খেলায় পরাজয়ের পর। কিন্তু ফেসবুকে সঙ্গে-সঙ্গে জয়ী দলকে অভিনন্দন ও বাংলাদেশ দলকে আগামীর শুভ কামনা দিতে ভোলেননি ধর্ম-বর্ণ-পেশা—নির্বিশেষে সব মানুষ। কেউ লিখছেন, ‘তবু বাংলাদেশ..., কেউ হতাশা চেপে বন্ধুদের সঙ্গে নিজের কষ্ট লাঘব করতে লিখেছেন, হলো না... এবারও হলো না...হবে...একদিন ঠিকই হবে...সেই দিনটির অপেক্ষায়...বেশি বাকি নেই সেই অপেক্ষা ফুরোবার.... প্রাউড অব ইউ টাইগার্স!’ 

 বাংলাদেশ এশিয়া কাপ জিতলে কী করবেন সে নিয়ে একটা ইভেন্ট পেজ খোলা হয়। গত দিনদিনের সেখানে ৮৭ হাজার মানুষ যুক্ত হয়েছিলেন। খেলা শেষ হতেই ইফতিখার রনো লিখেছেন, ‘বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে জিতলে আপনি কী করবেন? আমি জানি, আপনারা এখন অনেক খারাপ অবস্থায় আছেন। আচ্ছা, যে যেমন ইচ্ছের কথা আমাদের জানিয়েছেন সেগুলো পুরণ করবেন না?  আচ্ছা, সেটা থাক, চলেন সেই ইচ্ছের কথা বাদ দিয়ে আরেকটা ইচ্ছে করি! কি করবেন তো? ইচ্ছে করি, বাংলাদেশ আজকে হেরে গেলে, আমরা কোনও প্লেয়ার কে গালি দেব না, একদম দেব না। আমি জানি প্লেয়ার দের ওপর মেজাজ গরম সবার হয়, বাট তাই বলে খারাপ বলে গালি দেওয়া কি ঠিক.? সেই প্লেয়ার এর একটা ভালো ক্যাচ, ভালো বল অথবা ভালো একটা ইনিংস এর কথা মনে করুন তো! পড়ছে মনে? এখন সেই খেলাটার জন্যই আপনি কতটুক খুশি হয়েছেন?  তখন ও আপনাকে খুশি করিয়েছে, আপনি কি তার এই খারাপ সময়ে তাকে সাপোর্ট করবেন না? আমাদের ইভেন্টের মূল উদ্দেশ্য এটাই, আমরা চাই এটাই। আমরা টি-২০-তে ১ নম্বরের সঙ্গে খেলছি যাদের ৩ জন ব্যাটস্‌ম্যান টপ ১০-দের লিস্টে। সামনে ওয়ার্ল্ডকাপ, সো লেটস হোপ ফর দ্য বেস্ট, রাইট? বেস্ট ইজ ইয়েট টু কাম।’
/এমএনএইচ/