রংপুর-খুলনার ম্যাচও পরিত্যক্ত

বৃষ্টিতে খেলা গড়ায়নিকুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএল উদ্বোধনী ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছিল শুরুতে। সন্ধ্যা সোয়া ৭টার ম্যাচটা শুরুর কথা থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর কভার সরিয়ে নিতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার শুরু হয় বৃষ্টি। এরপর আর মাঠে ম্যাচ গড়ানোর কোনো সম্ভাবনা জাগেনি। শেষ পর্যন্ত পৌনে ১০টার দিকে রংপুর-খুলনার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ বিপিএলের প্রথম দিন কোনো ম্যাচই মাঠে গড়াল না।

বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস আজ দুপুরে মুখোমুখি হচ্ছে। আর সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস একে অপরকে মোকাবিলা করবে।

/এফএইচএম/