এবারের বিপিএলে প্রথম হাফসেঞ্চুরি তামিমের

tamimবিপিএলের চলতি আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। টসে হেরে তামিমের চিটাগং আগে ব্যাটিং করার সুযোগ পায়। তামিম ব্যাটিংয়ে নেমেই কুমিল্লার বোলারদের উপর চড়াও হন। প্রথম ওভারে মাশরাফি মিড অনের উপর দিয়ে চার মেরে চলতি আসরে প্রথম বাউন্ডারি তুলে নেন ড্যাশিং এই ওপেনার। নাহিদুল ইসলামের বলে সিঙ্গেল নিয়ে চতুর্থ হাফ সেঞ্চুরি করেন। গত আসরে তিনি একই দলের হয়ে তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন।
মঙ্গলবার চার ছয় ও দুই চারে তামিম ইকবাল চলতি আসরে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। অবশ্য আর খুব বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫৪ রানে নাজমুল হোসেন শান্তর কাছে রান আউট হন তামিম।

/আরআই/এফএইচএম